ছবি: সংগৃহীত
বিনোদন

ঈদে আরটিভির পর্দায় থাকছে ৭ ওয়েবফিল্ম

সান নিউজ ডেস্ক: পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি ওয়েবফিল্ম প্রযোজনা করে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। নির্মিত ওয়েবফিল্মগুলো থেকে বাছাই করে ৭টি ওয়েবফিল্ম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরটিভির পর্দায় ঈদের দিন থেকে ৭ দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রতিদিন একটি করে প্রচার করা হবে।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময়ই বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকে। আমরা ওয়েবফিল্ম প্রযোজনা করে যাচ্ছি দর্শকদের চাহিদা এবং বিনোদন শিল্পের প্রতি দায়বোধ থেকে। বাছাইকৃত দুর্দান্ত গল্প নিয়ে দেশের মেধাবী নির্মাতারা এই ওয়েবফিল্মগুলো পরিচালনা করেছেন। ওয়েবের জন্য নির্মিত এই ফিল্মগুলো আরটিভির দর্শকদের জন্য আমাদের ঈদ উপহার। শিগগিরই আমরা এগুলো আরটিভি প্লাস এ্যাপে সিডিউল করে প্রচার করব। দর্শকদের জন্য আমাদের এই প্রযোজনা ও প্রচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

আরটিভি ঈদ আয়োজনের প্রচার সূচিতে ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েবফিল্ম মানি মেশিন। এতে অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, মনিরা মিঠু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

ঈদের ২য় দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম অমানুষ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিন তিশা, মুনিরা মিঠু, শাহেদ আলী, দীপা খন্দকার, ডন প্রমুখ।

ঈদের ৩য় দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফল্ম আনন্দী। এতে অভিনয় করেছেন রোশান, তমা মীর্জা, আনভিতা, সুষমা সরকার, ইকবাল প্রমুখ।

আরও পড়ুন: ঈদুল ফিতর কবে জানা যাবে কাল

ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েবফিল্ম হরিজন পল্লী। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, আরশ খান, সেলিনা আফ্রি, সুব্রত তন্ময়, লুৎফর রহমান জর্জ, রেশমা, জয়রাজ, আব্দুল্লাহ রানা প্রমুখ।

ঈদের ৫ম দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম সীমানা পেরিয়ে। এতে অভিনয় করেছেন লাবন্য চৌধুরী, সাদমান চৌধুরী, নির্জন আনোয়ার, তামিম হাসান, ফারজানা ছবি, সাবেরী আলম, মোমেনা চৌধুরী, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েবফিল্ম জিরো পয়েন্ট। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম, খায়রুল বাসার, নিলাঞ্জলা নীলা, আরশ খান, সামিরা খান মাহি প্রমুখ।

আরও পড়ুন: মুহিতের জানাজা-দাফন নিয়ে জরুরি বৈঠকে সিলেট আ. লীগ

এছাড়া ঈদের ৭ম দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম যাযাবর। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শ্যামল মাওলা, হীরা, রোমা, নওমীরা প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা