সিঁথি সাহা
বিনোদন

বাংলাদেশের সিঁথি হলেন ‘দিদি নাম্বার ১’

সান নিউজ ডেস্ক: কলকাতার জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এর সিজন-৯ বিজয়ী হলেন বাংলাদেশের সংগীতশিল্পী সিঁথি সাহা। টলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি উপস্থাপন করেন এই গেম শো।

আরও পড়ুন: মায়ের চরিত্রে মেহজাবীন

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ৭৩তম পর্বটি প্রচার করা হয়েছে। এতে অংশ নিয়ে বাকি তিন প্রতিযোগীকে টপকে বিজয়ী হন সিঁথি। সর্বোচ্চ ৫৪ নম্বর পেয়েছেন তিনি। পর্বের বিজয়ী হিসেবে সিঁথিকে দেওয়া হয়েছে ট্রফি, স্বর্ণের নেকলেস ও বিভিন্ন গিফট হ্যাম্পার।

গণমাধ্যমকে সিঁথি সাহা বলেন, ‘আমি বুঝে ওঠার আগেই নাম ঘোষণা করা হয়েছে। ফলাফল শুনে আমি তো অবাক! থ হয়ে গিয়েছিলাম। আমি ওখানে সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে কেন বিজয়ী করা হলো। আমার কথা শুনে সবাই হেসেছেন।’

আরও পড়ুন: শাশুড়ি আমাকে আগুনের কাছে যেতেই দেন না

প্রসঙ্গত, ‘দিদি নাম্বার ওয়ান’ কেবল পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও দারুণ জনপ্রিয়। গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে এর নবম সিজন। নিয়ম অনুযায়ী প্রত্যেক পর্বে একজনকে বিজয়ী করা হয়। তাকে ওই পর্বের ‘দিদি নাম্বার ১’ হিসেবে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের সিঁথি সাহাও তেমনই একটি পর্বের সেরা হয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা