মেহজাবীন চৌধুরী
বিনোদন

মায়ের চরিত্রে মেহজাবীন

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিচিত্র চরিত্রে দেখা গেছে তাকে। সারা বছর শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। এবার মায়ের চরিত্রে অভিনয় করলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: গানগুলোই চলচ্চিত্রের প্রাণ

‘মিম্মি’ শিরোনামে একটি একক নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। মেহজাবীন বলেন, ‘এটা তো জাস্ট একটা চরিত্র। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, গল্পটি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য নতুন এবং চ্যালেঞ্জিং, তাই সম্মতি দিয়েছি। আমি সবসময় নতুন কিছু খুঁজি, যেসব চরিত্রে এখনো আমার কাজ করা হয়ে উঠেনি সেসব চরিত্রে নিজেকে এক্সপ্লোর করতে চাই।’

গল্পে নির্মিত এ নাটকটিতে ইয়াশ রোহানের বাবার চরিত্রে শাহেদ শরীফ খান এবং তার সৎ মায়ের চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।

আরও পড়ুন: ঢাকায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ফ্যামিলি ড্রামা ঘরানার এ নাটকে রচনা করেছেন ডা. জাহান সুলতানা। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এ পরিচালক বলেন, ‘একজন তরুণী সন্তান জন্ম না দিয়েও মা হয়ে ওঠার গল্প, বন্ধু হয়ে ওঠার গল্প এটি। একজন বয়স্ক মানুষকে ভালোবেসে বিয়ে করা এবং সেখানে সৎ মা হয়ে আসা; এরপর সেই সংসারে নিজের সমবয়সী সন্তানের মা হওয়ার এক জার্নির গল্প। চরিত্রটিতে মেহজাবীন অসাধারণ অভিনয় করেছেন। গল্পটা একটু মজার, দর্শক অন্যরকম কিছু দেখতে পাবেন। আশা করছি, সবার ভালো লাগবে।’

সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আগামী ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা