ছবি: সংগৃহীত
বিনোদন

দীঘি আমার ছোট বোন

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করেছেন কয়েকটি সিনেমায়। সেই সুবাদে প্রায়শই তাকে নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: দীপিকার জন্যই আমি আজ এখানে

কিছুদিন আগে গুঞ্জন ছড়ায়, ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন দীঘি। তাদের বিভিন্ন ছবি-ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বিয়ের তারিখও জানতে চাইত। বিষয়টি নিয়ে দীঘি বলেছিলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম। দুই বছর ধরে আফ্রিদি আমার ভালো বন্ধু।’

এবার দীঘিকে ছোটবোন বললেন আফ্রিদি। রোববার (২৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে আসেন আফ্রিদি ও দীঘি। সেখানে এক ভক্ত মন্তব্য করেন, আফ্রিদির ছোট বোন দীঘি। ওই কমেন্ট পড়ে আফ্রিদিও বলে ওঠেন, ‘একদম, দীঘি আমার ছোট বোন। বারবার বলব, বন্ধু আমার ছোট বোন।’

আরও পড়ুন: সবাই ভাবত খারাপ কাজ করি

আফ্রিদির পেজ থেকে লাইভটি শুরু করেছিলেন দীঘি। শুরুতেই তরুণ এ নায়িকা বলে ওঠেন, ‘হ্যালো এভরিওয়ান, আফ্রিদির পেজ আজ হ্যাক হয়ে গেছে। আজ আমি আর তানজিল জনি (কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার) মিলে আফ্রিদির পেজ হ্যাক করেছি। এখন আমরা একসঙ্গে ওর পেজ থেকে লাইভে এসেছি। তাই আফ্রিদিকে দেখা লাগবে না, আমাদের দেখুন।’

এরপর অবশ্য আফ্রিদিও আসেন ক্যামেরার সামনে। এসে জানান, সোমবার (২৫ এপ্রিল) রাত ১০টায় তার ইউটিউব চ্যানেলে আসছে ৯৯ নম্বর ভ্লগ। এটি দেখার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বাবা হলেন সিয়াম

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান।

দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে ২০০৬ সালে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা