ছবি: সংগৃহীত
বিনোদন

দীপিকার জন্যই আমি আজ এখানে

সান নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার (২৬ এপ্রিল) মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর। সেখানে নিজের স্ত্রী দীপিকার প্রশংসা করতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: সবাই ভাবত খারাপ কাজ করি

নিজের সাফল্যের জন্য দীপিকার ভূমিকা নিয়ে কথা বলেন রণবীর। দীপিকাকে তার ‘লক্ষ্মী’ বলেছেন এই অভিনেতা।

রণবীর বলেছেন, আমি খুবই ভাগ্যবান। আমার বাড়িতে স্বয়ং লক্ষ্মী রয়েছেন। যখন থেকে আমার জীবনে তিনি এসেছেন... আমার জীবনের সাফল্য অন্য মাত্রা পেয়েছে। জীবনের সঠিক দিশা খুঁজে পেয়েছি আমি।

কেবল ব্যক্তিজীবন নয়, রণবীর ও দীপিকার অন-স্ক্রিন কেমিস্ট্রি নিয়েও অনেক কথা হয়। তারা একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। সব ক’টিই ব্লকবাস্টার হিট। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবতী’… দীপিকা-রণবীরের দারুণ সমস্ত ছবি।

রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘৮৩’তে স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করেছিলেন। ১৯৮৩ সালে দু’বারের বিজয়ী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু কবীর সিংয়ের সেই ছবি প্রত্যাশা মতো কাজ করতে পারেনি বক্সঅফিসে। কিন্তু তাও ১০০ কোটির ব্যবসা করেছিল।

আরও পড়ুন: বাবা হলেন সিয়াম

ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। তার পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের হাততালি কুড়িয়েছিল। সেই ছবিতেও দীপিকা ছিলেন কপিল দেবের স্ত্রীর চরিত্রে। ছবির সহ-প্রযোজকও ছিলেন দীপিকা।

রণবীরের আসন্ন ছবির নাম ‘জয়েশভাই জোরদার’। আগামী ১৩ মে মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন: যৌন হেনস্তার শিকার হয়েছেন কঙ্গনা!

প্রসঙ্গত, ২০১৭ সালে দীপিকা রণবীর সিং-এর সাথে তার সম্পর্কের কথা জানান। সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা