ছবি: সংগৃহীত
বিনোদন

ঈদে মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে শান

সান নিউজ ডেস্ক : আসছে ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ-পূজা চেরীর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র শান। সিনেমাটি বাংলাদেশে মুক্তির পাশাপাশি মালয়েশিয়াতেও একযোগে এটি মুক্তি পাচ্ছে।

আরও পড়ুন: মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে

ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াঙ, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে দেখা যাবে পুলিশ-অ্যাকশন থ্রিলার সিনেমাটি।

দেশের বাইরে সিনেমাটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম আল মিনারুল মান্নান বলেন, শান সিনেমার মাধ্যমে মালয়েশিয়াতে দ্বিতীয় কোনো বাংলাদেশি সিনেমার প্রদর্শন শুরু করছি। ঈদের মতো বড় উৎসবে এখানে বসবাসকারী বাংলাভাষীরা বাড়তি বিনোদন পাবেন বলেই আমাদের বিশ্বাস।

এদিকে ঈদে সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সব সিনেমা হলে শান মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা।

এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে

ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা