পল্লব
বিনোদন

এখনো অনেক কিছু বাকি রয়েছে

সান নিউজ ডেস্ক: ৯০ দশকের তুমুল জনপ্রিয় মডেল পল্লব। কয়েকশ’ নাটকে অভিনয় করলেও বিগত কয়েক বছর ধরে বিনোদন জগত থেকে স্বেচ্ছায় আড়ালে ছিলেন তিনি।

আরও পড়ুন: বিজয়ের সিনেমায় ‘জয় বাংলা’ স্লোগান

প্রিয় বড় ভাই এবং বাবার মৃত্যুর পর মুষড়ে পড়েছিলেন পল্লব। প্রাণপ্রিয় মাকে সময় দিয়েছেন। তবে কাজের জায়গাতে সম্প্রতি নতুনভাবে নতুন উদ্যমে আবারও প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কয়েকটি চমকপ্রদ কাজের ব্যাপারে চূড়ান্ত আলাপও ইতিমধ্যে সেরেছেন তিনি।

ছোট পর্দার ঈদের বিশেষ একটি অনুষ্ঠানে অতিথি হয়ে পল্লব বলেন, ‘ছোট পর্দা, ওটিটি বা চলচ্চিত্র-যে মাধ্যমই হোক, দর্শককে আবারও চমকে দেয়ার মতো কাজ উপহার দিতে চাই। আমার মনে হয়, দেশকে দেয়ার মত এখনো অনেক কিছু বাকি রয়েছে আমার।’

‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি/ অপরূপ সুন্দর লাগছে অথবা সাদা সাদা আরো সাদা কিংবা তোমার ওই রেশমী কালো চুল দেখে, পাগল আমি হবোই তো’সহ পল্লবের করা টিভিসির বেশ কয়েকটি জিঙ্গেল দর্শক আজও মনে রেখেছে।

আরও পড়ুন: ইমতিয়াজের কথায় ঈদে সোহেল-পলির ‘মন বলেছে

মডেলিংয়ে শুরুর অভিজ্ঞতা স্মরণ করে পল্লব বলেন, ‘কিংবদন্তী আফজাল হোসেনের নির্দেশনায় একটি তেলের বিজ্ঞাপনচিত্রে প্রথম কাজ করি। মনে পড়ে, শুটিং হয়েছিল চন্দ্রিমা উদ্যানে। ভোরবেলা মায়ের কাছ থেকে ৩০ টাকা নিয়ে ট্রাউজার পরে বাসা থেকে বের হয়েছিলাম। বাসায় কেউ কিছুই জানতেন না। পরে সবাই টিভিতে আমাকে দেখে অবাক হয়ে যান!’

পল্লব জানান, তার প্রথম পারিশ্রমিক ছিল ৩ হাজার টাকা। প্রায় ৪ মাস ধরে সেই টাকা খরচ করেছিলেন। চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্নও ছিল তার। প্রায় ২০টির মত সিনেমাতে চুক্তিবদ্ধও হয়েছিলেন। তবে ‘বিয়ে বাড়ি’ নামের সিনেমাটি ছাড়া অন্য সিনেমাগুলোর শুটিং শুরুতে বা মাঝপথে বন্ধ হয়ে যায়। শাহীন সুমন পরিচালিত ‘বিয়ে বাড়ি’ সিনেমায় শাকিব খান ও রোমানার সঙ্গে অভিনয় করেছিলেন পল্লব।

আরও পড়ুন: আমি নিজেই তো আমার পরিচয় জানি না

মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের ৭ম দিন সকাল ৭টায়। সঞ্চালনায় রুম্মান রশীদ খান ও সাকী। প্রযোজনায় জোবায়ের ইকবাল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা