আমি নিজেই তো আমার পরিচয় জানি না
বিনোদন

আমি নিজেই তো আমার পরিচয় জানি না

বিনোদন ডেস্ক : রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’ আর ৬ দিন পরই মুক্তি পাবে । ওপার বাংলার আলোচিত এই সিরিজের ট্রেলার ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। প্রকাশিত হয়েছে গানও। সবগুলোই আশানুরূপ সাড়া পেয়েছে।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

‘মন্টু পাইলট ২’ মুক্তি উপলক্ষে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ব্যতিক্রম এক ভিডিও ইন্টারভিউ দিয়েছেন মিথিলা। যেখানে তিনি কথা বলেছেন সিরিজের চরিত্র তথা বহ্নি কিংবা পরী হয়ে।

মিথিলার কাছে এক ব্যক্তি বহ্নিরূপী তার পরিচয় জানতে চান। জবাবে মিথিলা বলেন, ‘পরিচয়! আমি নিজেই তো আমার পরিচয় জানি না। বলা উচিৎ আসল পরিচয়; আমার নাম বহ্নি। পরীও বলতে পারেন। নীলকুঠির বিবিজানের দেওয়া নতুন নাম পরী।’

ওয়েব সিরিজটিতে দেখা যাবে, মিথিলা ঘটনাক্রমে নীলকুঠি যৌনপল্লিতে চলে আসেন। এরপর তার জীবন পুরোপুরি বদলে যায়। অকল্পনীয় এক অধ্যায়ের মধ্যে ঢুকে পড়েন তিনি।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

এ বিষয়ে ওই ভিডিও আলাপকালে অভিনেত্রী বলেন, ‘নীলকুঠির গলিটা নাকি নদীর মতো। কেউ নাকি এই দুনিয়া থেকে বের হতে পারে না।

জীবনের কখন কোন মোড় থেকে কোন গল্প শুরু হয়, কেউ কি জানে? আমার ক্ষেত্রেও তাই। বিদেশ যাচ্ছিলাম। কত নতুন স্বপ্ন, কত নতুন আশা। কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয়? আমারও হয়নি।’

আরও পড়ুন : জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে নিখোঁজ ২৬

মন্টু পাইলটের মাধ্যমে নীলকুঠিতে চলে আসেন মিথিলা। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘যার হাত ধরে এই দুনিয়ায় এসে পড়লাম, সে মন্টু। হ্যাঁ মন্টু পাইলট। একটু কান পাতলেই যার কথা নীলকুঠির অলিতেগলিতে শোনা যায়।

মন্টু বলে, নীলকুঠিতে থাকলে নাকি শরীর বেচার সঙ্গে সঙ্গে হাহাকার ভরা কান্নার চিৎকারও শোনাতে হয়। কিন্তু আমি পরী। নাম বদলালেও সত্তাটা তো একই। আমি কাঁদি না, কাঁদতে পারি না, আমি কাঁদবোও না।’

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ, অস্ত্রধারীরা শনাক্ত

ওপার বাংলার বহুল আলোচিত সিরিজ ‘মন্টু পাইলট’। এর প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এবার আসছে দ্বিতীয় সিজন। এতে মন্টু পাইলট চরিত্রে অভিনয় করা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের মিথিলা। তাকে দেখা যাবে বহ্নি চরিত্রে।

দেবালয় ভট্টাচার্য সিরিজটি পরিচালনা করেছেন । আগামী ২৯ এপ্রিল হইচই-তে মুক্তি পাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা