কোরবানির ঈদে আসছে নুসরাত ফারিয়ার ‘রকস্টার’
বিনোদন

কোরবানির ঈদে আসছে নুসরাত ফারিয়ার ‘রকস্টার’

বিনোদন ডেস্ক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দুরন্ত এক মেধাবীর নাম। একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আজ থেকে ঠিক দশ বছর আগে এই অভিনয় জগতে পা রাখেন তিনি।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

পরবর্তিতে আরজে, মডেলিং, স্টেজ শো উপস্থাপনা যখন যেখানে কাজ করেছেন সেখানেই সাফলতা পেয়েছেন। এই মেধাবী মুখ বিগত ৭ বছর ধরে থিতু হয়েছেন সিনেমায়।

রূপালী পর্দায়ও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তিনি। এপার বাংলার নুসরাত ফারিয়া এখন ভারতের পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয়। গত ফেব্রুয়ারিতে ফারিয়া শুটিং শেষ করেছেন কলকাতার নতুন সিনেমা ‘রকস্টার’র।

সিনেমাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের নায়িকা জুটি বেঁধেছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে। ফারিয়া সিনেমায় যশের প্রেমিকার চরিত্রে হাজির হবেন।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

শনিবার (২৩ এপ্রিল) সংবাদ মাধ্যমকে নুসরাত ফারিয়া জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘রকস্টার’। তার আগে চলতি সপ্তাহেই প্রকাশ্যে আসবে এই সিনেমায় তার ফার্স্টলুক-পোস্টার। সিনেমাটি মুক্তির জন্য অধীর অপেক্ষায় আছেন বলেও জানান নায়িকা।

নায়িকা বলেন, “সত্যি কথা বলতে ‘রকস্টার’ নিয়ে আমি খুবই এক্সাইটেড। চলতি সপ্তাহেই আমার ফার্স্টলুক-পোস্টার প্রকাশ করা হবে। আর সিনেমাটি মুক্তি দেওয়া হবে আগামী কোরবানির ঈদে।”

আরও পড়ুন : আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

তার ভাষ্যে, ‘সিনেমাটি আমার কাছে একেবারেই বিশেষ। কারণ এই সিনেমার মাধ্যমে প্রথমবার যশ দাশগুপ্তের মতো নায়কের সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে স্ক্রিনে আমার কেমিস্ট্রিও দারুণ জমেছে।

পরিচালকসহ সেটের সবাই জুটি হিসেবে আমাদের কাজের প্রশংসা করেছেন। প্রত্যাশার কথা জানিয়েছেন। আমরা নিজেরাও সর্বোচ্চ ভালোবাসা দিয়ে কাজটি করেছি। আমি নিজেও সিনেমাটি হলে দেখার জন্য মুখিয়ে আছি।’

আরও পড়ুন : রাশিয়া সফরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব

ফারিয়া আরও যোগ করেন, “সবচেয়ে বড় কথা এই সিনেমার পরিচালক অংশুমান প্রত্যুষের সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। তিনি এর আগে আমার ‘বস-২’, ‘বাদশা’, ‘ধ্যাততেরিকি’ সিনেমাগুলো সহকারী পরিচালক ছিলেন।

ফলে টিম হিসেবে তার সঙ্গে কাজ করা আমার জন্য আরও সহজ হয়েছে। একে অন্যের চাওয়া সহজে বুঝতে পেরেছি। আশাকরি পর্দায় দর্শক তার প্রতিফলন দেখতে পাবেন।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে স্কুলের সামনে বন্দুক হামলা

‘রকস্টার’ থ্রিলার ঘরানার সিনেমা হলেও সঙ্গে থাকছে লাভ স্টোরি। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ৫টি সিনেমা। ‘রকস্টার’ ছাড়া বাকি সিনেমাগুলো হলো-বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ভয়’ এবং ‘পাতালঘর’। আগামী জুনে ‘বিবাহ অভিযান-২’ এর শুটিং শুরু করবেন ফারিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা