ছবি: সংগৃহীত
বিনোদন

রণবীরের সঙ্গে রাশমিকা

সান নিউজ ডেস্ক: বলিউড তারকা রণবীর কাপুর ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। তাদের সিনেমা ‘অ্যানিমেল’র’ কাজ আজ শুক্রবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে।

আরও পড়ুন: ইলহানের কাশ্মীর সফরে ভারতের নিন্দা

‘অ্যানিমেল’ নির্মাণ করছেন সন্দীপ রেড্ডি ভাঙা। যিনি তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ নির্মাণ করে ব্যাপক সাড়া পেয়েছেন। এরপর একই সিনেমার হিন্দি রিমেক ‘কবির সিং’ও নির্মাণ করেন তিনি। সেটিও ব্লকবাস্টার হিট হয়।

সফল এই পরিচালকের নতুন সিনেমা ‘অ্যানিমেল’। এতে রণবীরের সঙ্গে পরিণীতি চোপড়াকে নেওয়ার কথা ছিল। তবে শিডিউল না মেলার কারণে অভিনেত্রী সরে দাঁড়ান। তাই রণবীরের সঙ্গী হলেন রাশমিকা। তাদের সঙ্গে আরও থাকছেন অনিল কাপুর ও ববি দেওল।

জানা যায়, পুরো অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। রণবীরকে এমন চরিত্রে সেভাবে কখনো দেখা যায়নি। তাছাড়া ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত রাশমিকার সঙ্গেও তার প্রথম রসায়ন হতে যাচ্ছে। সুতরাং ভক্তদের উচ্ছ্বাস কোনো অংশে কম নয়।

আরও পড়ুন: আবারও দেব-মিমি জুটি

রাশমিকা মূলত দক্ষিণী সিনেমার নায়িকা। তবে বর্তমানে বলিউডেও সমান তালে কাজ করছেন। ইতোমধ্যে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ নামের একটি সিনেমা করেছেন। এছাড়া মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ নামের আরেকটি সিনেমার কাজও সম্পন্ন করেছেন। সবমিলিয়ে বলিউডে রাশমিকার কাজের পরিধি বেড়েই চলেছে।

অন্যদিকে রণবীর কাপুর সম্পন্ন করেছেন বহুল আলোচিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার কাজ। যেখানে তার বিপরীতে আছেন বাস্তব জীবনের স্ত্রী আলিয়া ভাট। আগামী ৯ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে।

গত ১৪ এপ্রিল জমকালো আয়োজনে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তবে বিয়ের পর হানিমুনে নয়, তারা দু’জনেই ফিরেছেন কাজে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা