পান্তা ভাত খাচ্ছেন অনুশকা
বিনোদন

পান্তা ভাত খাচ্ছেন অনুশকা

বিনোদন নিউজ ডেস্ক : যে কোনও বাঙালির কাছেই প্রিয় খাবারের তালিকায় গরমে পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ! এর সঙ্গে কাঁচা মরিচ, বেগুন ভাজা, আলু ভর্তা। এবার এসব পদের খাবার খাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

ভারতীয় মহিলাকে ‘চাকদহ এক্সপ্রেস’ এ ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির শুটিং হবে বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে। একে একে সেখানে দৌড়ে ঘাম ঝরাবেন ‘জিরো’র নায়িকা। তার আগে পান্তা ভাত খেয়ে জোর ফেরাচ্ছেন।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ইনস্টাগ্রামে পান্তাভাতে পেঁয়াজ, কাঁচালঙ্কা ফেলে খাওয়ার ছবি পোস্ট করলেন আনুশকা। খেতে যে তার দারুন লাগছিল তা ছবির ওপরে ইমোজি দিয়ে বুঝিয়ে দিলেন।

সে নিয়ে মন্তব্য, ভালোবাসার বন্যা বয়ে গেল। অভিনেত্রীকে আটপৌরে বাঙালি খাবার খেতে দেখে ভক্তরা বেজায় খুশি।

আরও পড়ুন : মারিউপোলে বিজয় ঘোষণা

অনুশকার কাছে বড় চ্যালেঞ্জ ঝুলনের চরিত্রে নিজেকে খাপ খাওয়ানো। নদিয়ার চাকদহের নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঝুলন।

অভাব, ক্রীড়াজগতে হরেক বাধার সঙ্গে সঙ্গে লড়াই করেই ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন। ফাস্ট বোলিংয়ে দুরন্ত সাফল্যের পর দলের অধিনায়ক। ঝুলনের জয়যাত্রা রীতিমতো অনুপ্রেরণা জোগায়।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

তাই মাঠে নেমে, ঘাম ঝরিয়ে, বল হাতে নিজেকে ঝুলনের চরিত্রের মানানসই করে তুলতে চাইছেন ‘সুলতান’-এর নায়িকা। এর আগে শেষ বার ‘জিরো’ ছবিতে শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফের সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা