ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

একটি মাছিও যেন বের হতে না পারে

সান নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছেন মারিউপোলের অবরুদ্ধ আজভাস্তল শিল্পাঞ্চলের একটি ইস্পাত কেন্দ্র থেকে একটি মাছিও যেন বের হতে না পারে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এ নির্দেশ দিয়েছেন তিনি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলকে ‘স্বাধীন’ বলে ঘোষণা দিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: নিউমার্কেটে খুলেছে দোকানপাট

রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, মারিউপোল এখন মুক্ত। অবশিষ্ট জাতীয়তাবাদী গোষ্ঠী আজভাস্তল প্ল্যান্টের শিল্প অঞ্চলে আশ্রয় নিয়েছে।

তিনি জানিয়েছেন, ইস্পাত কেন্দ্রে প্রায় ২ হাজার ইউক্রেনীয় সেনা রয়েছে। তারা সর্বশেষ ইউক্রেনীয় প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। ওই কেন্দ্রটিকে তারা ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন মারিউপোলের ‘মুক্তি’ রুশ বাহিনীর জন্য ‘সফলতা।’ তবে শোইগুকে আজভাস্তল শিল্প এলাকায় একযোগে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

পুতিন বলেছেন, এই শিল্পাঞ্চলের ভেতর দিয়ে ভূগর্ভস্থ টানেলে প্রবেশের প্রয়োজন নেই। এই শিল্প এলাকাটি বন্ধ করে দিন যাতে একটি মাছিও পালাতে না পারে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা