ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পুতিনকে কুমিরের সঙ্গে তুলনা

সান নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কুমিরের সঙ্গে তুলনা করেছেন তিনি। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: ‘চন্দ্রিমা ও নিউমার্কেট ঢাকা কলেজের সম্পত্তি’

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো-কিয়েভের প্রতিনিধিরা। আর এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় আবারও সরব হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রেসিডেন্ট পুতিনকে তিনি সরাসরি কুমিরের সঙ্গে তুলনা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা কুমির সামলানোর সমান।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন, রাশিয়ার সাথে যুদ্ধের অবসানের জন্য চলমান আলোচনা সম্ভবত ব্যর্থ হবে। বুধবার তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা করা ‘কুমিরের সাথে দর কষাকষির মতো’। জনসনের ভাষায়, ‘কীভাবে আপনি একটি কুমিরের সাথে সমঝোতা করবেন যখন আপনার একটি পা ইতোমধ্যেই তার মুখে ঢুকে গেছে!’

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

ভারত সফরে যাওয়ার সময় ফ্লাইটের ভেতরে সাংবাদিকদের কাছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দাবি করেন, ইউক্রেনে শক্তিশালী অবস্থান অর্জন করার পরই পুতিন কেবলমাত্র আলোচনার দিকে নজর দিতে পারেন। তবে বরিস জনসন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনে শক্তিশালী অবস্থান অর্জন করলে পুতিন হয়তো রাজধানী কিয়েভে নতুন করে হামলা শুরু করতে পারেন।

তিনি আরও বলেন, ইউক্রেনের ভবিষ্যতের সিদ্ধান্ত দেশটির জনগণের ওপরই নির্ভর করবে। জনসনের ভাষায়, ‘ইউক্রেন ছাড়া ইউক্রেন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা