শাহবাজ শরিফ ও ইব্রাহিম রাইসি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ইসলামাবাদ সফর করার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে তেহরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক এবং সহযোগিতা আরও শক্তিশালী করার জন্য আগ্রহ প্রকাশ করেন তিনি।

তেহরানস্থ পাকিস্তান দূতাবাস মঙ্গলবার এক টুইট বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে প্রেসিডেন্ট রাইসি অভিনন্দন জানিয়ে যে বার্তা পাঠিয়েছেন, সে জন্য রাইসিকে ধন্যবাদ জানিয়েছেন নতুন পাক প্রধানমন্ত্রী।

পাক দূতাবাসের টুইটার বার্তায় বলা হয়, শাহবাজ শরিফ আশা করেছেন- ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মিলে তিনি ইরান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে সক্ষম হবেন। এ ছাড়া তিনি প্রেসিডেন্ট রাইসিকে পাকিস্তান সফর করার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ২ হাজার

এর আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আগ্রহের কথা জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা