ভারতে নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে
আন্তর্জাতিক

ভারতে নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর ২৯তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনের ডনবাসে রুশ হামলা শুরু

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আগামী ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন। ফলে আগামী ১ মে মনোজ পাণ্ডে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে তিনি সহকারী সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।

ভারতীয় সংবাদ সংস্থা এনএনআই জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে কর্পস অব ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার, যিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান হলেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র মনোজ পাণ্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন।

আরও পড়ুন: মধ্যরাতের সংঘর্ষে রণক্ষেত্র নিউমার্কেট

দেশটির সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় জাতিসংঘ মিশনে প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে কাজ করেছেন মনোজ পাণ্ডে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা