ইউক্রেনের লভিভে রুশ হামলায় নিহত ৭
আন্তর্জাতিক

ইউক্রেনের লভিভে রুশ হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি শহরের ওপর গত রাতে বোমাবর্ষণ করেছে। পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন : হাওর অঞ্চলে উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

কর্মকর্তারা বলছেন, লভিভ শহরে তিনটি সামরিক স্থাপনা এবং গাড়ির টায়ার মেরামতের দোকানের ওপর চারটি রকেট এসে পড়ে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

ক্ষেপণাস্ত্র হামলার সময় বড় আকারের বিস্ফোরণ ঘটে এবং শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

লভিভের সামরিক কম্যান্ডার বলছেন, কাস্পিয়ান সাগরের দিক থেকে আসা বিমান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

আরও পড়ুন : খাদ্যদ্রব্যের অবৈধ মজুতে ৫ বছরের জেল

ইউক্রেনে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযানে এত দিন লভিভের ওপর তেমন কোনো বড় আক্রমণ হয়নি। তবে লভিভে এ আক্রমণ এমন এক সময়ে হলো- যখন গত রাতেই বেশ কয়েকটি ইউক্রেনীয় শহরের ওপর রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে। এছাড়া রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের ভেতরে মোট ৩১৫টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে। উত্তরের খারকিভ এবং দক্ষিণের বন্দরনগরী ওডেসার কাছে মিকোলায়েভের ওপরও আক্রমণ হয়েছে।

কিয়েভে অবস্থানরত বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন, কৃষ্ণসাগের ‘মস্কভা’ রণতরী ডুবে যাবার ঘটনার পর স্পষ্টতই এর প্রতিশোধ হিসেবে রাশিয়া প্রতিদিন ইউক্রেনের ভেতরে নানা জায়গায় বিমান হামলা চালাচ্ছে।

আরও পড়ুন : ২১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ইউক্রেন দাবি করেছে যে তাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রই জাহাজটির ওপর আঘাত হানে, তবে রাশিয়া বলছে এক অগ্নিকাণ্ডের পরে সাগর উত্তাল থাকায় মস্কভা ডুবে গেছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের ওপর পূর্ণমাত্রার আক্রমণ চালানোর আগে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে দুর্বল করে দেবার চেষ্টা করছে রাশিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা