পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পুতিন কন্যাদের ওপর নিষেধাজ্ঞা দিল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। পুতিনের দুই কন্যা হলেন কাতেরিনা তিখোনোভা (৩৫) ও মারিয়া ভরোন্তসোভা (৩৬)। ইউক্রেনে রুশ আগ্রাসনের জবাবে পুতিনের দুই মেয়েসহ ঘনিষ্ঠ ১৪ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) এ নিষেধাজ্ঞা জারি করেছে ট্রুডোর সরকার। খবর- রয়টার্স

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি এক বিবৃতিতে জানান, রাশিয়ার আগ্রাসনের কারণে আমাদের মিত্রদের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হবে। রাশিয়ার এ কার্যকলাপের হিসাব দিতে হবে এবং তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে।

এর আগে এপ্রিলের শুরুতে পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা আরোপ করে তাদের ওপর।

রয়টার্স জানায়, মারিয়া পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত প্রোগ্রামগুলোর নেতৃত্ব দেন। অপরদিকে, অপর কন্যা মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক ফান্ডের প্রোজেক্টে কাজ করেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রীর ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ২ হাজার

সম্প্রতি ফের ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা বেড়ে যাওয়ায় আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্র দেশগুলো। রাশিয়ার হামলা অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা