ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সাংবাদিকতায় ফিরলেন জনসন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও পুরোনো পেশা সাংবাদিকতায় ফিরে যাচ্ছেন। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল তাকে কলামিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

শুক্রবার (১৬ ‍জুন) ডানপন্থি ঘরানার সংবাদ মাধ্যমটি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এখন থেকে প্রতি শনিবার (১৭ জুন) পত্রিকাটিতে বরিসের কলাম থাকবে। আপনি বরিস জনসনের ভক্ত না-ই হতে পারেন, তবে ওয়েস্টমিনস্টারসহ (ব্রিটিশ পার্লামেন্ট) বিশ্বের মানুষের তার লেখা পড়ার প্রয়োজন রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলামে যুক্তরাজ্যের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন বরিস। লাভজনক এ চাকরিতে পত্রিকাটির পক্ষ থেকে একটি গাড়িও পাচ্ছেন তিনি।

আরও পড়ুন : স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

এর আগে গত ৯ জুন বিবৃতি দিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন জনসন। পার্টিগেইট কেলেঙ্কারির কারণে গত বছর প্রধানমন্ত্রীত্বও ছাড়তে হয়েছিল তাকে।

জনসনের ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। টাইমসে কাজ করার সময় একজনের নামে মনগড়া বিবৃতি দেওয়ায় পত্রিকাটি এই নানান ‘কেলেঙ্কারির’ জনক কে বহিষ্কার করেছিল।

আরও পড়ুন : বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন

পরবর্তীতে ডেইলি টেলিগ্রাফের ব্রাসেলস সংবাদদাতা হিসেবে কাজ করতে গিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

এছাড়াও এক সময় রাজনীতি আর সাংবাদিকতা এক সাথে চালিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সংসদ সদস্য ও স্পেক্টেটর ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব এক সাথে সামলেছিলেন জনসন। প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ডেইলি টেলিগ্রাফে নিয়মিত কলাম লিখতেন তিনি।

আরও পড়ুন : চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী হওয়ার আগে টেলিগ্রাফের এক কলামে তিনি বলেছিলেন, বোরখা পরা মুসলিম নারীদের তার কাছে ডাকবাক্স বা ব্যাংক ডাকাতদের মতো লাগে। এ মন্তব্যের কারণে তাকে ইসলামবিরোধী বলেও আখ্যা দেওয়া হয়।

খবর : বিবিসি, রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা