ছবি: সংগৃহীত
বিনোদন

রংমিস্ত্রি মজিদের সাথে উচ্চবিত্ত লীনার প্রেম

সান নিউজ ডেস্ক : রংমিস্ত্রি মজিদ ও উচ্চবিত্ত লীনার গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক রং ঢং। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে রংমিস্ত্রি মজিদের চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব এবং উচ্চবিত্ত লীনা চরিত্রে কেয়া পায়েল।

আরও পড়ুন: সুনির্দিষ্ট তথ্যেই মকবুলকে গ্রেফতার: পুলিশ

নাটকটির চিত্রনাট্য করেছেন মুনতাহা বৃত্তা। মুনতাহা বৃত্তার এমন চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ নাটক তৈরি হয়েছে।

নাটকের গল্পটি এমন, মজিদ ছোটবেলায় চিত্রশিল্পী হতে চাইলেও ভাগ্যের নির্মমতায় হয়ে যান রংমিস্ত্রি। থাকেন বস্তিতে। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে লীনা। যার বিয়ে উপলক্ষে বাড়ি রং করার কাজ পায় মজিদ। দুজনার সামাজিক অবস্থান আকাশ-পাতাল হলেও রংয়ের সুবাদে হয় পরিচয় ও সখ্যতা।

নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা রিংকু জানান, নাটকটির শুরুটা দেখলে অনেকেই আগাম যেটা ধরে নেবেন, সেটা কিন্তু নয়। এই নাটকের মূল গল্প প্রেমের, তবে সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।

জানা গেছে, ঈদের বিশেষ আয়োজনে রং ঢং উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা