জাপানে পর্যটকবাহী জাহাজ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে নিখোঁজ ২৬

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে পর্যটকবাহী একটি জাহাজ ডুবে অন্তত ২৬ জন মানুষ নিখোঁজ হয়েছেন। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে এ দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। জাহাজটি ডুবে যাওয়ার সময় সাহায্য চেয়ে ‘ডিস্ট্রেস কল’ পাঠানোয় তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা যায়নি।

উত্তাল সাগরে জাহাজটি ডুবে যাওয়ার পরে ছয়টি টহল জাহাজ এবং চারটি বিমান কয়েক ঘণ্টা অনুসন্ধান চালায়। তবে জাহাজটি থেকে ‘ডিস্ট্রেস কল’ পাঠানোর প্রায় নয় ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৯ টন ওজনের জাহাজ কাজু-১ শনিবার সকালের দিকে একটি জরুরি ‘ডিস্ট্রেস কল’ পাঠিয়ে জানিয়েছিল, জাহাজের বো স্রোতের তোড়ে ভেসে গেছে। হোক্কাইডো দ্বীপের শিরেটোকো উপদ্বীপের পশ্চিম উপকূলে জাহাজটি কাত হয়ে ডুবে যাচ্ছে।

স্থানীয় একটি মৎস্যজীবীদের সমিতির তথ্য মতে শুক্রবার দুপুরের দিকে ওই এলাকায় বেশ উঁচু ঢেউ এবং প্রবল বাতাস ছিল। খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরার নৌকাগুলোও বন্দরে ফিরে আসে। আবহাওয়া দপ্তর থেকে প্রায় ৩ মিটার অর্থাৎ ৯ ফিট উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল।

আরও পড়ুন: নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগার বিস্ফোরণে শতাধিক মৃত্যু

জাপানি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই জাহাজে থাকা ক্রুরা জানিয়েছিল যে—যাত্রীরা লাইফ জ্যাকেট পরা ছিল। জাহাজটিতে দুই শিশুসহ ২৪ যাত্রী ও দুজন ক্রু ছিলেন। এর পর থেকেই ওই জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা