অবৈধ বাঙ্কারিং সাইটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগার বিস্ফোরণে শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার নদী রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০০ জনেরও অধিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গ্রুপ এ তথ্য জানিয়েছে।

দেশটির তেল সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া শনিবার জানান, ‘একটি অবৈধ বাঙ্কারিং সাইটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০০ জনেরও অধিক মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন।’

নাইজেরিয়ায় বেকারত্ব ও দারিদ্র্য নিরসনে অবৈধ তেল শোধন একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু এর একটি মারাত্মক পরিণতি রয়েছে। এই প্রক্রিয়ায় প্রধান তেলকোম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করে অস্থায়ী ট্যাঙ্কে পরিশোধিত হয়।

বিপজ্জনক এই প্রক্রিয়ায় মারাত্মক দুর্ঘটনা ঘটে। যা ইতোমধ্যেই কৃষি জমি ও উপহ্রদগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানায়, বেআইনি জ্বালানি কেনার জন্য লাইনে থাকা বেশ কয়েকটি গাড়ি বিস্ফোরণে পুড়ে গেছে।

সূত্র: আলজাজিরা

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা