ছবি: সংগৃহীত
বিনোদন

ডিরেক্টরস গিল্ড দিচ্ছে গুণীজন সম্মাননা

সান নিউজ ডেস্ক : এ বছর ৬ জন গুণীকে সম্মাননা দিতে যাচ্ছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে ‘গুণীজন সম্মাননা ও ইফতার' শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এ বার যারা সম্মাননা পেতে যাচ্ছেন তারা হলেন, নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, নির্মাতা ও অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা ও অভিনেতা মাসুম আজিজ, নির্মাতা ও অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, নির্মাতা ও চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব শিল্পী, নাট্যকার, নাট্য প্রযোজক, বিজ্ঞাপন এজেন্সির প্রতিনিধি ও চ্যানেল কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন।

আরও পড়ুন: টিকিট কালোবাজারি: সহজ কর্মকর্তা চাকরিচ্যুত

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ডিরেক্টরস গিল্ডের সদস্য যারা প্রতিবছর একুশে পদক, স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন, তাদেরকে সম্মান জানাতে ইফতার আয়োজনের সঙ্গে প্রতিবছর এ অনুষ্ঠান করা হয়। গিল্ড এ বছর ছয় জনকে সম্মাননা দেবে। আমাদের বিশ্বাস সময়টা সবার কাছে উপভোগ্য হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা