নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও পুত্র নুহাশ হুমায়ূন
বিনোদন

ক্ষেপেছেন নুহাশ হুমায়ূন

সান নিউজ ডেস্ক: নির্মাতা হিসেবে বেশ আলোচনায় এসেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। তার ঝুলিতে যোগ হয়েছে কিছু আন্তর্জাতিক পুরস্কারও।

আরও পড়ুন: আমিশার বিরুদ্ধে মামলা

গতকাল (২৬ এপ্রিল) রাত ৮টায় একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হয়েছেন তিনি। যেখানে এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়েছিল বাবা হুমায়ূন আহমেদের কারণে তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন কিনা। আর এমন প্রশ্নে নুহাশ বিব্রত হয়েছেন।

লাইভ শেষে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়ে নুহাশ লেখেন, ‘বাংলাদেশে রিপোর্টিং যদি আরেকটু সম্মানজনক হতো! একটু আগে আমি লাইভ ইন্টারভিউতে ছিলাম; ভেবেছিলাম ‘ষ’ নিয়ে কথা হবে। সেখানে আমাকে প্রশ্ন করা হলো, যদি আমার বাবা (হুমায়ূন আহমেদ) না হতেন, তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম কি না? আমি জানি না আন্তর্জাতিক একজন প্রশংসিত নির্মাতা আপনারা এই প্রশ্ন করেন কীভাবে? আপনাদের কি মনে হয়, সানড্যান্স, বুসান, এএক্সএসডাব্লিউ, মার্শে দ্যু ফিল্ম- বাপের নাম দেখে তারা ইনভাইট করে?’

আরও পড়ুন: দীঘি আমার ছোট বোন

সে লাইভে সঞ্চালক ছিলেন সারা ফ্যায়রুজ যাইমা। লাইভের এক পর্যায়ে তিনি নুহাশকে প্রশ্ন করেন, ‘যদি আপনি নুহাশ হুমায়ূন না হতেন, হুমায়ূনপুত্র না হতেন, তাহলে কি আপনি যেখানে ছিলেন সেখানে থাকতেন বলে মনে হয়?’

উত্তরে নুহাশ বলেন, ‘এ জিনিসগুলো না আসলে, খুবই আরাম লাগে। ইন্টারন্যাশনালি সবাই আমাকে আমার কাজের জন্য চেনে।’ এরপর বলেন, ‘আমি ইন্টারন্যাশনালি সেলিব্রেটেড ফিল্মমেকার। ওখানে ফ্যামিলি-ট্যামিলি নিয়ে ভাবার স্পেস নাই।’

আরও পড়ুন: ঈদে নতুন গান নিয়ে ফাহমিদা নবী

প্রশ্নের সমালোচনা করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোশ্যাল হ্যান্ডেলে এই নির্মাতা বলেন, ‘এটা আমাদের কালচারাল একটা জিনিস, আমরা আমাদের আর্টিস্টদের কাজের থেকে তাদের পার্সোনাল লাইফে ইন্টারেস্টটা বেশি দেখাই। এ প্রশ্নটা মিডিয়া থেকে বেশি আসে। মিডিয়া এ রিপোর্টগুলো করতে পছন্দ করে বেশি, আর অ্যাকচুয়াল কাজের সাকসেস নিয়ে কথা বলে না।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা