সারাদেশ

যুবশক্তির অগ্রযাত্রার প্রত্যয়ে কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বর্ণাঢ্য র‌্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় এ দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে ৪ জন সফল উদ্যোক্তাকে ৬ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি) সহকারি পরিচালক, আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ,বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা আভাসের প্রকল্প ম্যানেজার মো. সবুজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুজ্জামান বলেন, যুবকরাই শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। এখনো বাংলাদেশের অনেক কর্মক্ষম যুব শক্তি আছে, এটাই যুব সমাজের বড় সম্পদ। আমাদের এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের যুবকরা এত বেশি মেধাবী, তাঁরা সব কাজে পারদর্শিতা দেখাতে পারবে। তারাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈত্রিক সম্পত...

গাইবান্ধায় মাঝ নদীতে নৌকায় সন্তান প্রসব

গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে...

নওগাঁর সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ আর নেই

নওগাঁ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র...

রামলীলা ময়দান ঘিরে ত্রিমুখী নিরাপত্তা বলয় ও চরম রাজনৈতিক উত্তাপ!

ভারতের রাজধানী দিল্লির রাজপথ আজ উত্তপ্ত হয়ে উঠতে চলেছে। ভোটার তালিকা সংশোধনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা