তারা সুতিয়ারা
বিনোদন

এআর রহমানের কথা শুনে আমার দারুণ আনন্দ হয়েছিল

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তারা সুতিয়ারা। ‘হিরোপান্তি টু’তেও দেখা যাবে এ নায়িকাকে। টাইগারের বিপরীতেই আছেন তিনি।

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার পোশাকে অসহায়দের ঈদ

‘হিরোপান্তি টু’ ছবির সংগীত পরিচালনা করেছেন ভারতের সুর সম্রাট এআর রহমান। যে কারণে উপমহাদেশের এই প্রখ্যাত সঙ্গীতজ্ঞের সঙ্গে দেখাও হয়েছে তারার।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নায়িকা জানালেন, এআর রহমানের সঙ্গে তার কৈশোরের এক সুন্দর স্মৃতির কথা।

আরও পড়ুন: চকচকে ত্বক পেতে যা করবেন

এই বলিউড অভিনেত্রী বলেন, ‘দক্ষিণ মুম্বাইয়ের এনসিপিএতে একটা কনসার্ট করেছিলাম। তিনি ছিলেন ব্যাক স্টেজে। তখনই রাহমান স্যারের সঙ্গে আমার কথা হয়। তিনি আমার গান শুনেছিলেন। তার গান আমি গেয়েছিলাম। ‘হিরোপান্তি টু’ ছবির সময় স্যারের সঙ্গে আবার দেখা হতেই আমি তাকে “হ্যালো” বলি। তখন রহমান স্যার বলেন, “আমি তোমাকে আগে দেখেছি, তখন তোমার বয়স ১৩ হবে।” তার কথা শুনে আমার দারুণ আনন্দ হয়েছিল। আমি স্বপ্নেও ভাবিনি যে রহমান স্যারের মতো ব্যক্তি আমাকে মনে রাখবেন।’

ঈদুল ফিতর উপলক্ষে ২৯ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘হিরোপান্তি টু’। ছবিটির পরিচালক আহমেদ খান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা