ছবি : সংগৃহিত
বিনোদন

আমার জীবন নিয়ে চাটনি বানিয়েছে!

বিনোদন ডেস্ক: পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বহু ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন। যদিও তিনি তার ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন।

আরও পড়ুন: বিয়ের ১১ বছর পর বাবা হলেন রাম চরণ

সম্প্রতি মিডিয়ার দিকে আঙুল তুলেছেন ‘ঠোঁটকাটা’ স্বভাবের এই অভিনেত্রী।

স্বস্তিকার দাবি, অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত ছিল কলকাতার মিডিয়া। কলকাতার মিডিয়া চিরকাল আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে বলেও জানান তিনি।

এই অভিনেত্রী অভিযোগ, ‘কলকাতার কিছু কিছু সংবাদমাধ্যম এতদিন আমার ছবি নিয়ে কোনো আলোচনা করেনি। তার বদলে আমি কার সঙ্গে কোন হোটেলে বসে কফি খেলাম, আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে, এই সব নিয়েই লিখে গেছে। সেগুলো দিয়ে হয় কুলের চাটনি বানিয়েছে, নয় টমেটোর চাটনি বানিয়েছে।’

আরও পড়ুন: প্রতারণার শিকার রশ্মিকা!

এই অভিনেত্রী বলেন, এক বছরে আমার পাঁচটি ছবিও মুক্তি পেয়েছে। তার মধ্যে দু’-তিনটি ছবি হিট। সেই সংবাদমাধ্যমগুলো এক অক্ষরও লেখেনি সেই ছবিগুলো নিয়ে। এখন অবশ্য তারা সমীকরণ ঠিক করতে চায় আমার সঙ্গে। কিন্তু আমার উৎসাহ হারিয়ে গেছে।

সম্প্রতি অভিযোগ উঠেছে স্বস্তিকাকে প্রযোজক সন্দীপ সরকার ‘নগ্ন ছবির নমুনা’ পাঠিয়েছেন। এরপর ‘শিবপুর’ সিনেমার অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় অভিযোগ করেন, ষড়যন্ত্রের মূলে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য।

এ অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তিকা জানান, ‘শিবপুর’ সিনেমায় যুক্ত হয়েই ওই বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী।

আরও পড়ুন: নেপালে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ!

তাই তিনি ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে যাবেন না। এরপর থেকেই এই ছবিকে নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা