ছবি : সংগৃহিত
বিনোদন

নেপালে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ!

বিনোদন ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে ওম রাউৎ পরিচালিত ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’র প্রদর্শন বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: মাহির ফেসবুক পোস্টে রহস্য

রোববার (১৮ জুন) কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ‘দ্য হিন্দু’।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাহুবলি খ্যাত জনপ্রিয় তামিল নায়ক প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমাকে কেন্দ্র করে জটিলতার সূচনা। কারণ এ সিনেমার একটি সংলাপে সীতাকে ভারতের কন্যা বলা হয়েছে। এ নিয়ে মেয়রের আপত্তি।

মেয়র বালেন্দ্র শাহ তিন দিন আগে পরিচালককে সিনেমাটি থেকে সংলাপটি মুছে ফেলার অনুরোধ জানান। এখন পর্যন্ত সংলাপটি না মুছার কারণে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। কারণ সীতাকে জনকপুরের রাজা জনকের কন্যা বলে তারা মনে করেন।

আরও পড়ুন: ‘মিস পাকিস্তান’ জিতলেন বাংলাদেশি

বালেন্দ্র শাহ বিস্তারিত জানিয়ে বলেন— ‘‘তিন দিন আগে ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালককে ফোন করে আপত্তিকর অংশটুকু মুছে ফেলার অনুরোধ করেছিলাম।

নেপালের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আত্মসম্মান রক্ষা করা দেশটির সরকারি, বেসরকারি সংস্থা এবং প্রত্যেক নাগরিকের প্রথম দায়িত্ব।

সিনেমাটি থেকে যদি আপত্তিকর অংশটুকু বাদ দেওয়া না হয়, তবে কাঠমান্ডুর সিটি করেপোরেশন এলাকার কোনো প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা প্রদর্শিত হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: চলচ্চিত্রে অনুদান পেলেন যারা

কাঠমান্ডুর সমস্ত প্রেক্ষাগৃহে এরই মধ্যে নির্দেশ জারি করা হয়েছে, ভারতীয় কোনো সিনেমা যেন প্রদর্শিত না হয়। ভারতীয় সিনেমা মোট ১৭টি হল থেকে উঠে গিয়েছে।

‘আদিপুরুষ’গত ১৬ জুন মুক্তি পেয়েছে। ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে সাড়া ফেললেও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে ওম রাউৎ পরিচালিত ‘আদিপুরুষ’ । এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। সিনেমাটিতে সাইফ আলী খান রাবণ চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন: শাকিবের লুকে মুগ্ধ অপু

‘আদিপুরুষ’ তিন ভাগে নির্মিত হচ্ছে। টি-সিরিজ এটি প্রযোজনা করছে। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়।

কিন্তু শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। সিনেমার সেটে আগুন লাগে। তবে সব সংকট কাটিয়ে মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা