ছবি : সংগৃহিত
বিনোদন

বিরতিতে যাবেন প্রভাস!

বিনোদন ডেস্ক: ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাস। অভিনয় ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আরও পড়ুন: একসাথে গাইলেন আসিফ-প্রিয়াঙ্কা

তার অভিনীত কয়েকটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে। এখনো তিনি বেশ কটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তবে শোনা যাচ্ছে, অভিনয় থেকে বিরতি নেবেন।

উড ডটনেট বলেছেন— ‘কালকি’ সিনেমার শুটিং শেষে দীর্ঘ বিরতিতে যাবেন তিনি। কারণ শারীরিক অসুস্থতা। প্রভাস দীর্ঘ দিন ধরে ডান পায়ের হাঁটুর ব্যথায় ভুগতেছেন।

তাই যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের নিকট অস্ত্রোপচার করতে যাবেন এই অভিনেতা।

আরও পড়ুন: বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

একটি সূত্র গণমাধ্যমটিকে জানান, ইনজুরির সমস্যা শেষ না হওয়া পর্যন্ত আর কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেবেন না তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

পিংকভিলা বলেন, হাঁটুর অস্ত্রোপচারের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সুস্থতার জন্য এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।

আগামী নভেম্বর পর্যন্ত যে শিডিউল দেওয়া আছে, তা শেষ করে বিরতিতে যাবেন তিনি। তবে এ বিষয়ে প্রভাস মুখে কিছু বলেন নি। কিংবা তার টিম থেকেও এ নিয়ে কোনো কথা জানাননি।

আরও পড়ুন: আজ শিল্পকলায় দিনব্যাপী আয়োজন

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে এ সিনেমাটি পরিচালনা করছেন ওম রাউত। এই সিনেমায় রাম চরিত্রে থাকছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। এ সিনেমাটি ৫০০ কোটি রুপি বাজেটে মুখ থুবড়ে পড়ে।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

যশোরের ভৈরব নদে ২ নৌযানের সংঘর্ষে বালুবাহী ব্ল্যাকহেড ডুবি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব...

থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ জনের মর্মান্তিক মৃত্যু ও ১৬ জন আহত!

থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে এক ভয়াবহ ও হৃদয়বিদারক অগ্ন...

ইউক্রেনে প্রিন্স হ্যারির গোপন মিশন!

সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হঠাৎ করেই হাজির হলেন ব্রিট...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা