ছবি: সংগৃহীত
বিনোদন

একসাথে গাইলেন আসিফ-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: প্রথমবারে মতো একসাথে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর ও প্রিয়াঙ্কা গোপ।

আরু পড়ুন: আজ শিল্পকলায় দিনব্যাপী আয়োজন

যৌথভাবে গাওয়া ‘যখন আকাশ কাঁদে’ গানটি লিখেছেন বাকীউল আলম, সংগীতায়োজন করেছেন, শোভন রয়। সুর করেছেন মনোয়ার হোসাইন টুটুল, নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে সংগীত শিল্পী আসিফ আকবর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্টেটাসে লিখেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অনেক নারী শিল্পীর সাথে গান গেয়েছি। সর্বশেষ প্রিয় প্রিয়াঙ্কা গোপের সাথে গাইলাম। ২০১৫ সালে ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় গানট গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

আরু পড়ুন: বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

আসিফ বলেন, প্রিয়াঙ্কা গোপ একজন অসামান্য শিল্পী, একদম মাটির মানুষ, বাংলাদেশের সম্পদ।

একই শহরে থাকলেও ব্যাটে-বলে মেলেনি, কোনো দিন দেখাই হয়নি। আরও আগেই তার সাথে গাইতে চেয়েছি। এরপর সংগীত পরিচালক মনোয়ার হোসাইন টুটুল ভাইয়ের উদ্যোগে একটি গান করেছি।

তিনি বলেন, রেকর্ডিংয়েও দেখা হয়নি। অনেক প্রতীক্ষার পরে আমাদের দেখা হলো গানটির শুটিংয়ে।

আরু পড়ুন: আমি আর বিয়ে করতে চাই না

প্রিয়াঙ্কা গোপ বলেন, আসিফ ভাই বাংলা গানের সুপারস্টার। কিন্তু তিনি এতো অমায়িক, এতো বিনয়ী এবং স্পষ্টবাদী। আমার কাছে ভালো লেগেছে মানুষ আসিফ আকবরকে।

তিনি আরও বলেন, অনেক প্রতীক্ষার পর ২ জনের গান হলো। গানটির অসাধারণ সুর করেছেন টুটুল ভাই। এ গানটি ভীষণ ভালো লেগেছে।

আরু পড়ুন: বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন!

আসিফ ভাইয়ের সাথে গান গেয়ে এবং কথা বলে এতো ভালো লেগেছে যে, আমি তার সাথে আরও গান গাইতে চাই।

স্বাধীন অ্যাপে গানটি অবমুক্ত হয়েছে। আসিফ আকবরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শীঘ্রই গানটি প্রকাশ করা হবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা