ছবি : সংগৃহিত
বিনোদন
ছবি তুললেই কি প্রেম হয়ে যায়

আমি আর বিয়ে করতে চাই না

বিনোদন ডেস্ক: ‘আমি আর বিয়ে করতে চাইনা’ বলে সাফ জানিয়ে দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: আমি হলে নাম রাখতাম ‘পরমানন্দ’

২০০৩ সালে ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ে করেন শ্রাবন্তী। পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন। সংসার টিকেছিল ২০১৬ পর্যন্ত। এক সন্তানের মায়া মাড়িয়ে সংসারটি ছিন্ন করেন তারা।

অতঃপর হুট করেই মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন। এক বছরও টেকেনি সেই ঘর। দু’বছর যেতে না যেতে ফের বিয়ের পিঁড়িতে বসেন। রোশান সিং নামের এক ব্যক্তির সঙ্গে গড়া সেই সংসারও এক বছরের মাথায় (২০২০) ভেঙে যায়। এখনও চলছে সেই বিচ্ছেদের মামলা।

কৃষাণ ও রোশানের সাথে বিচ্ছেদের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এখানেই শেষ নয়, এরপর অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গেও তার অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে টলিপাড়ায় চর্চা হয়েছে। এত কিছুর পর নতুন করে কি ঘর বাঁধার স্বপ্ন দেখেন শ্রাবন্তী?

আরও পড়ুন: বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন!

রোববার (১৩ আগস্ট) শ্রাবন্তীর জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে অভিনেত্রী সাফ জানিয়ে দিলেন, ‘এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম।’

কিন্তু অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন তো পিছু ছাড়ে না!

সম্প্রতি অভিনেতা জীতু কমল ও পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় জোরালো চর্চা হয়েছে।

এ নিয়ে শ্রাবন্তীর ভাষ্য, ‘আমি বুঝতে পারি না এগুলো কারা রটায়! কোনও পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেউ আমার বিচার করতে পারেন না।’

আরও পড়ুন: আগের নোবেলে ফিরতে চাই

কিছু দিন আগে জীতু কমলের সংসার ভেঙেছে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, এই ভাঙনের পেছনে নাকি শ্রাবন্তী দায়ী।

প্রসঙ্গটি অভিনেত্রী পরিষ্কার করে বললেন, ‘খুব খারাপ লাগে যখন এগুলো শুনি। ওর ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, না হচ্ছে, আমার দেখার বিষয় না। আর জীতুকে ২০১২ সাল থেকে চিনি। যেহেতু এখন ওর সঙ্গে কাজ করছি, তাই আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে।

একটা খবর ছড়ালে হাজারটা খবর শুরু হয়। আমার মনে হয়, সাইবার ক্রাইমের বিষয়টা দেখা উচিত। ঝামেলায় জড়িয়ে যাওয়া, আমার রাশিতে লেখা আছে!’

আরও পড়ুন: ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ!

তীব্র সমালোচনা-কটাক্ষ সামলে নেওয়ার বিষয়ে শ্রাবন্তী বলেন, “আগে খুব কষ্ট হত। ভাবতাম, আমার জীবনে খারাপ কিছু ঘটেছে বলেই আমি ‘সফট টার্গেট’!

এখন কিছু যায়-আসে না! সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর লোকে বেশি দেখে। আমি কাজ করব, নিজের কর্মফল পাবো, ব্যস!”

প্রসঙ্গত, কমলেশ্বর মুখার্জির পরিচালনায় ‘আমি আমার মতো’ সিনেমায় শ্রাবন্তী বর্তমানে কাজ করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা