সংগৃহীত
বিনোদন

আগের নোবেলে ফিরতে চাই 

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল। ‘সারেগামাপা’ খ্যাত এই সংগীত শিল্পীর ফেসবুক অফিসিয়াল ভেরিফায়েড পেজটি হ্যাক হয়েছে। এরপর ঐ পেজ থেকে একটি অশ্লীল ভিডিও শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: মন যা চায় তাই করবেন

গত বৃহস্পতিবার (৯ আগস্ট) নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজটিতে একটি অশ্লীল ভিডিও শেয়ার করা হয়। পোস্টের কমেন্ট বক্সে নিন্দার ঝড় তোলেন নেটিজেনরা। নোবেলের দাবি, তার ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে।

নতুন করে আবারো বিতর্কের মুখে পড়েছেন এই গায়ক। পেজটিতে শুধু অশ্লীল ভিডিও নয়, বিভিন্ন জুয়ার ওয়েবসাইটের লিংকও শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: কাজটি করে মজা পাচ্ছি

ফেসবুকে শেয়ার করা ভিডিও নিয়ে এ গায়ক জানান, ‘ গত দুই মাস আগে আমার ১৭ লাখ ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। পেজটি হ্যাক হওয়ার পর থেকে তা এখনো রিকোভার করা সম্ভব হয়নি। হ্যাকার এরই মধ্যে ঐ পেজটি থেকে বিভিন্ন রকম অশ্লীল পোস্ট, লিংক শেয়ার করে যাচ্ছে এবং আমার কাছের মানুষদের কাছেও বিভিন্ন অশ্লীল লিংক পাঠানো হচ্ছে।’

ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করে নোবেল জানান,‘অনাকাঙ্খিত এই ঘটনার জন্য আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। খুব দ্রুত ফেসবুক থেকে পেজটি রিকোভার করার চেষ্টা চলছে, সাইবার ক্রাইম বিভাগও পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি, হ্যাকারদের কাছ থেকে দ্রুত পেজটি পুনরুদ্ধার করতে পারবো ’।

আরও পড়ুন: সিনেমা দেখতে ভারতে জাপানি দম্পতি

নোবেল আরো জানান, ‘পেছনের সব কথা ভুলে আমি আগের নোবেলে ফিরে যেতে চাই। সবার সহযোগিতা কামনা করছি,পাগলামি করতে চাই না। আগামী দিনগুলো আল্লাহ ও তার নবী রাসুলের উপর বিশ্বাস রেখে বাবা-মাকে নিয়ে ভালো থাকতে চাই।’

দ্রুত নোবেলের কন্ঠে মুক্তি পেতে চলেছে ‘কলিজা’ শিরোনামে নতুন একটি গান। গানটি লিখেছেন এইচ এম নিপু, সুর করেছেন মিশকাত। চ্যানেল এইচ এম এর ব্যানারে গানটি প্রকাশিত হবে।

আরও পড়ুন: ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ!

সবশেষ নোবেল আরো জানান, ‘ আমি আশাবাদী গানটি শ্রোতাদের মনে যায়গা করে নেবে। বহুদিন পর এমন একটি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছি। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে।’

চলতি মাসের আগস্টের ১ম দিক থেকে নিজ জন্মস্থান গোপালগঞ্জের শহরতলীর ঘোষেরচরে অবস্থান করছে নোবেল। সেখানে বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সাথে বেশ আনন্দমূখর সময় কাটাচ্ছেন তিনি।

সান নিএজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা