সংগৃহীত
বিনোদন

‘প্রিয়তমা’ দেখে আনন্দিত পূজা

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পূজা চেরি দীর্ঘ দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরলেন। বর্তমানে তিনি নতুন সিনেমা ‘লিপস্টিক’ ঘিরে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ১ম ধাপের শুটিং শেষ হয়েছে। ২য় ধাপের শুটিং শুরু হবে শিগগিরই।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন ডিপজল

মাসখানেক আগে মাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরতে গেছিলেন এ নায়িকা। সেখানে বসে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি দেখে ভালো লেগেছে বলে জানায় এ অভিনেত্রী।

পূজা আরো জানান, “প্রিয়তমা’ দেখে খুব ভালো লেগেছে আমার। আমেরিকার হলে বসে বাংলা সিনেমা দেখার অনুভূতি আসলে আনন্দের।

গত বছরের ঈদুল ফিতরে শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা ‘গলুই’ মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করার সময় একে অপরের প্রেমে জড়িয়ে যান, বিষয়টি নিয়ে চর্চা শুরু হলে পরবর্তীতে মুখ খোলেন। তারা বলেন, প্রেমের গুঞ্জন শুধুই রটনামাত্র। তাদের মধ্যে পেশাগত সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: পান্না কায়সার চরিত্রে মিম

জানা যায়, ‘লিপস্টিক’ ছবিতে ২ টি ভিন্ন চরিত্রে ধরা দেবেন পূজা। প্রথমটি গ্রামের হতদরিদ্র তরুণী ‘বুচী’, ২য় টি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। রোমান্টিক-থ্রিলার ধাঁচের এ সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এ নায়িকার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।

পুজা অভিনীত ‘নাকফুল’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে এ নায়িকা। ‘মাসুদ রানা’ ছবিটিরও কয়েকটি দৃশ্যের শুটিং বাকি এখনো। আপাতত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চায় এ অভিনেত্রী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা