ছবি: সংগৃহীত
বিনোদন

পান্না কায়সার চরিত্রে মিম

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সদ্য প্রয়াত শহীদজায়া পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন। ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটির শুটিং চলতি মাসের প্রথম দিন থেকেই শুরু হয়।

আরও পড়ুন: বুকে কাঁপন ধরাতে আসছে

সিনেমাটিতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনওয়ার।

বুধবার (৯ আগস্ট) দুপুরে সিনেমাটিতে পান্না কায়সারের লুকে সামাজিক মাধ্যমে নিজের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। পাশে শহীদুল্লাহ কায়সার রূপে মোস্তফা মনওয়ারও।

সাদা-কালো ছবিটির ক্যাপশনে মিম লিখেছেন, পান্না কায়সার ও শহীদুল্লাহ কায়সার। সাথে জুড়ে দিয়েছেন কালো রঙের ভালোবাসার ইমোজি।

আরও পড়ুন: সংসার ভাঙল অস্কারজয়ী অভিনেত্রীর

নায়িকার এ লুকে মজেছেন নেটিজেনরা। নানা মন্তব্যে তারা জানিয়েছেন নিজেদের অনুভূতি। এই লুকে রীতিমতো প্রশংসায় ভাসছেন মিম।

জানা গেছে, শহীদজায়া পান্না কায়সারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি।

পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লাহ কায়সারকে আবিষ্কার করা হবে এই ছবির মাধ্যমে।

আরও পড়ুন: মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি

‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি তৈরি হচ্ছে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী শমী কায়সারের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন থেকে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান পান্না কায়সার। তিনি একাধারে একজন লেখক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমাজকর্মী ও শিক্ষক ছিলেন।

আরও পড়ুন: পরীমণির ছেলের নাম পরিবর্তন

১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানের এক সোনালি সন্ধ্যায় প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সারের সাথে সংসার শুরু করেন তিনি। সেদিন ঢাকায় জরুরি অবস্থা জারি ছিল।

তখন দেশ গণআন্দোলনে উত্তাল। স্বামীর হাত ধরে পান্না কায়সারের আধুনিক সাহিত্য ও রাজনীতির সাথে পরিচয়। মাত্র ২ বছর ১০ মাস তাদের সংসার জীবন স্থায়ী হয়।

আরও পড়ুন: বক্স অফিসে ১ বিলিয়ন ডলার পার

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদুল্লা কায়সারকে বাসা থেকে ধরে নিয়ে যায় আলবদর বাহিনী। তারপর আর ফেরেননি তিনি। সেই থেকে পান্না কায়সার একা হাতে ২ সন্তান শমী কায়সার ও অমিতাভ কায়সারকে মানুষ করেছেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা