ছবি-সংগৃহীত
বিনোদন

কাজটি করে মজা পাচ্ছি

বিনোদন ডেস্ক : ঢালিউড সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। প্রায় দেড় বছর লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে ছিলেন তিনি। সপ্তাহখানেক আগে ‘লিপস্টিক’ সিনেমা দিয়ে সেই বিরতি ভাঙেন এই অভিনেত্রী। ফিরেই পূজা জানিয়েছেন এতদিন অভিনয় থেকে দূরে থাকার কারণ।

আরও পড়ুন : সিনেমা দেখতে ভারতে জাপানি দম্পতি

অভিনেত্রী জানান ‘আমি বেশ আগে থেকেই বলে আসছি ভালো গল্প, চরিত্র না পেলে কাজ করব না। সেটা ১/২বছর বসে থাকতে হলেও থাকব। তাই সেরকম গল্প, চরিত্র পাইনি বলে করিনি। আমার এখন যে বয়স, তাতে কম কাজ করলেও সমস্যা নেই। তবে সময় নিয়ে ভালো কাজ করব।’

এরিমধ্যে গাজীপুরে ‘লিপস্টিক’ ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের কাজ শিঘ্রই, শুরু হবে। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, কাজটি করে মজা পাচ্ছি, অভিনয়ের জায়গা আছে।

আরও পড়ুন : আবারো বিতর্কে নোবেল

পোড়ামন ২’ ছবিতে কাজ করতে গিয়ে ভালো লাগার যে অনুভূতি পেয়েছিলাম, কাজটি যতটুকু করেছি, সেই ফিল পেয়েছি। যোগ করেন অভিনেত্রী।

‘লিপস্টিক’ সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে পূজাকে। একটি হতদরিদ্র তরুণী ‘বুচী’, অন্যটি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। পূজার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।

সান নিউজ/এমএ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা