ছবি: সংগৃহীত
বিনোদন

নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন।

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় বনানীর একটি হাসপাতালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন ।

গতকাল রাত ৯ টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী । ক্যাপশনে লিখেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’

আরও পড়ুন: আমি আর বিয়ে করতে চাই না

ফারিয়ার এই পোস্ট দেখে নেটিজেনরা বেশ চিন্তিত। কমেন্ট বক্সে প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা। তার মা ফেরদৌসী বেগম অভিনেত্রীর অস্ত্রোপচারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল।

তিনি আরো বলেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। তবে এই সমস্যাতো খুব জটিল কিছু নয়।

আরও পড়ুন: বিয়ে ভাঙলেই মেয়েটা চরিত্রহীন!

তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। তাই দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। অস্ত্রোপচার করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। এখন সে পুরোপুরি সুস্থ আছে।’

ফারিয়ার মা আরও বলেন, গতকাল (১৩ আগস্ট) ফারিয়াকে হাসপাতালে ভর্তি করাই। রাতেই তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে আছে।

চিকিৎসক জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগবে তারপরই কাজে ফিরবেন তিনি।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা