সংগৃহীত
বিনোদন

সংসার ভাঙছে নয়নতারার

বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার নয়নতারার সংসার ভাঙার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দুই বছর আগেই বিঘ্নেশ শিবনের সঙ্গে গাটছঁড়া বাঁধেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : প্রাক্তন স্ত্রীর মুখে আমিরের নাম

বিয়ের ২ বছরের মাথায় বিচ্ছেদের খবর ছড়িয়েছে। নয়নতারা ইনস্টাগ্রামে স্বামীকে ‘আনফলো’ করেছেন বলেও জানা গেছে।

সোশ্যাল হ্যান্ডেলে এই তারকা লিখেছেন, ‘সারাজীবনের মতো সে চলে গেল। আর জানিয়ে গেল অশ্রুসিক্ত নয়নে সব মেনে নেওয়ার কথা।’

আরও পড়ুন : আম্বানির ডাকে তারার মেলা

ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও বিয়ে পর্যন্ত গড়ায়নি কোন সম্পর্কই। গত ২০২২ সালে পরিচালক বিঘ্নেশ শিবনের সাথে মালা বদল করেন এই সুপারস্টার। একই বছরে সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের জন্ম দেন তিনি। ২০২৩ ‘জওয়ান’ সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে জুটি বেধে কাজ করেন এই অভিনেত্রী। বক্স অফিসসহ সারা বিশ্বে সাড়া ফেলে এই সিনেমা।

আরও পড়ুন : মা হচ্ছেন দীপিকা

সবকিছুই চলছিল ঠিকঠাক তবে হঠাৎই কেন তাদের সংসারে ভাঙনের সুর, সেটা এখনো স্পষ্ট নয়। ২০২৪ এর ভালোবাসা দিবসেও স্বামীকে ঘিরে এক রোমান্টিক পোস্ট শেয়ার করে দক্ষিণী এই সুপারস্টার লিখেন, তার ভালোবাসা কত গভীর সেটা কোনদিনও প্রকাশ করা সম্ভব না, রোজ তার ভালোবাসার স্পর্শ পাবে তার স্বামী। একইসাথে তিনি আরও জানান দীর্ঘ ১০ বছরের পথচলার অনুভূতি অসাধারণ।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা