সংগৃহীত ছবি
বিনোদন

মা হচ্ছেন দীপিকা

বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি।

আরও পড়ুন: বিয়ে করছেন তাপসী পান্নু

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দীপিকা তার ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই পোস্ট শেয়ার করেছেন তার স্বামী অভিনেতা রণবীর সিং।

এই দম্পতি ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন তার ক্যাপশনে কিছুই লেখেননি কিন্তু ছবিতেই সুখবরটি স্পষ্ট। যেখানে দেখা যায়- ছোট বাচ্চার জামা-কাপড়, জুতা, খেলনার ছবি। এতে লেখা রয়েছে— ‘সেপ্টেম্বর ২০২৪, দীপিকা-রণবীর।’

নিজেদের জীবনের অন্যতম এই সুখবরটি প্রকাশ্যে আনতেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন রণবীর-দীপিকা দম্পতি। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।

আরও পড়ুন: অঙ্কিতাকে সন্তান নিতে বললেন ভাইজান

দ্য উইককের এই প্রতিবেদনে বলা হয়েছিল, কয়েক দিন আগে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এতে সব্যসাচি মুখার্জির ডিজাইন করা শাড়ি পরে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এ মঞ্চে শাড়ি দিয়ে বারবার পেট আড়াল করার চেষ্টা করেছেন তিনি। এরপর দীপিকার মা হতে যাওয়ার গুঞ্জন আরো জোরালো হয়। সেই সকল গুঞ্জনকে সত্য প্রমাণ করে আনুষ্ঠানিকভাবেই মা হওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা