ফাইল ছবি
বিনোদন

বিয়ে করছেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক: বলিউড পাড়ায় বিয়ের সানাই যেন থামছেই না। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দ্বৈত জীবন শুরু করছেন তারকারা। অভিনেত্রী রাকুল প্রীত সিং এর বিয়ের রেশ কাটতে না কাটতেই বিয়ের সানাই বেজে উঠছে ‘হাসিন দিলরুবা’ খ্যাত অভিনেত্রী তাপসী পান্নুর।

আরও পড়ুন: সোলসের গানে মাতলো চিকিৎসকেরা

দীর্ঘ ১০ বছরের প্রেমের পাঠ চুকিয়ে এবার তারা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সাথেই ঘর বাঁধতে চলেছেন এই অভিনেত্রী।

আসছে মার্চেই রাজস্থানের প্রাসাদ নগরী উদয়পুরে বিয়েটা সেরে নেবেন তাপসী ও ম্যাথিয়াস। বিয়ের আয়োজনে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তথ্য অনুসারে, তাদের বিয়ে হবে শিখ ও খ্রিস্টান দুই রীতিতে।

আরও পড়ুন: ‘আর্টিক্যাল ৩৭০’র আয় কত?

প্রেমের বিষয়টি বরাবরই প্রকাশ্যে রেখেছেন তাপসী। সোশ্যাল মিডিয়ায় এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানান, বিয়ে নিয়ে তাদের কোনো তাড়াহুড়ো নেই। সন্তান নেয়ার জন্য উপযুক্ত সময়েই তারা বিয়ে করতে চান।

তাপসী পান্নুকে সর্বশেষ ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা গেছে, যা মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২১ ডিসেম্বর। সিনেমাটি রাজকুমার হিরানি নির্মাণ করেন।

সিনেমাটিতে তাপসীর বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। ‘ও লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘খেল খেল মে’ তার অভিনীত এসব সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা