ফাইল ছবি
বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক: গত ২ বছর ধরে “বাইফা অ্যাওয়ার্ডস” পুরস্কার গ্রহণ করছেন দেশসেরা শিল্পীরা। প্রথম সারির তারকারা যেন আরও পরিশীলিত অ্যাওয়ার্ড পায় এবং যোগ্যরাই স্বীকৃতি পান; সেদিক বিবেচনা করে বাইফা’র ৩য় সিজন আসতে চলেছে একেবারেই নতুনরূপে।

আরও পড়ুন: গাঁটছড়া বাঁধছেন অনুপম-প্রস্মিতা

দেশের হাতে গোনা বেসরকারি দু-একটি অ্যাওয়ার্ড ছাড়া কোনটিতেই যথাযথ ভোটিং বা জুরিবোর্ডের কার্যক্রম নেই। বাইফা এবার থেকে সকল বিষয় মাথায় রেখেই পুরস্কারের জন্য যোগ্য শিল্পী নির্বাচন করছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আসছে ২রা মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড। এই আসরে বাইফা প্রথমবারের মতো আজীবন সম্মাননা বিভাগটি যুক্ত করেছে। এ পুরস্কারের জন্য বেছে নেয়া হয়েছে উপমহাদেশের বহুল জনপ্রিয় কিংবদন্তি গায়িকা রুনা লায়লাকে। তিনি সম্মাননাটি নিজ হাতে গ্রহণ করার বিষয়ে সম্মতিও জানিয়েছেন।

আরও পড়ুন: চলে গেলেন ঋতুরাজ সিং

এই সিজনে পপুলার ও জুরি- এই দুই বিভাগে মোট ৪৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কৃত করা হবে চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের।

বাইফা ডট কম ওয়েবসাইটে আগামীকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ভোট করা যাবে পপুলার চয়েসের জন্য। এরই মধ্যে ৩ লক্ষাধিক ভোট এসেছে।

বাইফা’র প্রধান শাহরিয়ার স্বপন জানান, জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তানভীন সুইটি, দীপা খন্দকার এবং চিত্রনাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম।

আরও পড়ুন: ফের একফ্রেমে সৌরভ-শাহরুখ

উপস্থাপনা করবেন অভিনেতা আবদুন নূর সজল এবং অভিনেত্রী-উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। রেড কার্পেট উপস্থাপনা করবেন বারিষা হক ও ইমতু রাতিশ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। পারফর্ম করতে দেখা যাবে তানজিন তিশা, তমা মির্জা, হৃদি শেখ, দীঘি, জেফার রহমান, ইমন চৌধুরী, আলেয়া বেগম ও শিবলুসহ আরো অনেককে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা