ছবি-সংগৃহীত
বিনোদন

গাঁটছড়া বাধছেন প্রভাস-কৃতি!

সান নিউজ ডেস্ক: ‘বাহুবলি’ খ্যাত ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। কয়েক মাস ধরে গুঞ্জন উঠেছে বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে প্রেম করছেন প্রভাস। যদিও বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন তারা।

আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন কিয়ারা-সিদ্ধার্থ!

গত বছর ‘ভেড়িয়া’ সিনেমার প্রচার অনুষ্ঠানে ভারতীয় একটি সংবাদমাধ্যমেকে দেওয়া সাক্ষাৎকারে কৃতি মন্তব্য করেছিলেন, ‘কখনো সুযোগ পেলে প্রভাসকে বিয়ে করব।’

এতে প্রভাস-কৃতির প্রেমের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভারতের চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সান্ধু জানিয়েছেন আগামী সপ্তাহে গাঁটছড়া যাচ্ছেন এই প্রেমিক জুটি।

তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ব্রেকিং নিউজ: আগামী সপ্তাহে মালদ্বীপে বাগদান সারবেন কৃতি স্যানন ও প্রভাস। তাদের জন্য আমরা আনন্দিত।’ যদিও বিয়ে নিয়ে এখনো মুখ খুলেননি এই তারকা জুটি।

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন প্রভাস-কৃতি। রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে এ সিনেমাটি পরিচালনা করছেন ওম রাউত। এই সিনেমায় রাম চরিত্রে থাকছেন প্রভাস; তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা