বিনোদন

নতুন সিনেমায় বুবলী

বিনোদন ডেস্ক : ঢালিউডে চিত্রনায়িকা শবনম বুবলী এবার আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস।

আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিরুদ্ধে অভিযোগ

সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নায়িকা এই চুক্তি স্বাক্ষর করেন।

পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এ চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানায়। তাই ছবিটি নিয়ে তার সঙ্গে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। তাকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে ‘

নায়িকা বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’

নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে তৈরি হবে সিনেমাটি। মেকআপের দায়িত্বে থাকবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ ও সংগীত পরিচালনায় থাকছেন শ্রী প্রিতম। এছাড়া আবহ সংগীতে থাকবেন ইমন সাহা।

তবে এই ছবির নায়ক এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: সমুদ্রে নাচলেন নোরা ফাতেহি

উল্লেখ্য,বুবলি সিনেমা জগতে বেশ সফলতার সঙ্গেই অর্ধযুগ পার করছেন। ইতিমধ্যে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা