সংগৃহীত
বিনোদন

ডিপফেকের শিকার আলিয়া!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে তিনি অন্যতম। ফের ডিপফেক ভিডিওর খপ্পরে পড়েছেন এই অভিনেত্রী। গত মাসেই তার মুখের ছবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে বসিয়ে এআই ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল।

আরও পড়ুন : উষ্ণতা ছড়ালেন পরীমনি!

এবার আলিয়ার মুখ কালো কামিজ পরা এক তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চিকেনকারি কাজ করা সালোয়ার-কামিজ পরে ঝোলা দুল পরছেন।

জামার হাতায় চিকেনের নকশাকে ক‌্যামেরায় দেখাচ্ছেন। এর আগে একাধিক বলিউড নায়িকার ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি করা অন‌্য কারো শরীরে বসিয়ে সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী

এ নিয়ে বিতর্কও ছড়িয়েছে। অমিতাভ বচ্চন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বেগ প্রকাশ করে সরব হয়েছেন এআইয়ের সাহায্যে তৈরি এই ডিপফেক ভিডিও নিয়ে। এবারও আলিয়ার ডিপফেক ভিডিওটি ভাইরাল হতে নেটিজেনদের অনেকেই এআই কতটা বিপজ্জনক তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা যায়, সমীক্ষা অভতর নামে এক ইনস্টাগ্রাম ব‌্যবহারকারীর পক্ষ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রোফাইলে লেখা, এখানে সমস্ত ভিডিও এআইয়ের সাহায্যে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এরই মধ্য ভিডিওটি ১৭ মিলিয়ন দর্শক দেখে ফেলেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা