দিয়া মির্জা
বিনোদন

হয়রানির শিকার দিয়া মির্জা

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিউটি কুইন দিয়া মির্জা বিমানে ভ্রমণকালে হয়রানির শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: আজীবন সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন

জানা যায়, গত শুক্রবার (২০ মে) বেসরকারি বিমান সংস্থা ভিস্তেরার UK904 বিমানে করে মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিলেন দিয়া। তবে খারাপ আবহাওয়ার জন্য নির্ধারিত গন্তব্যে না গিয়ে বিমানটি জয়পুরে পৌঁছায়। বিমান বাতিল হলেও বিমান সংস্থার পক্ষ থেকে কোনো রকম সহায়তা মেলেনি।

দিয়া টুইটারে লেখেন, জয়পুরে অবতরণের পর বিমানসংস্থা যাত্রীদের এয়ারক্রাফ্টের ভিতরেই তিন ঘন্টা ধরে অপেক্ষা করায়। এরপর জানানো হয়, উড়ান বাতিল হয়েছে। সকলকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়।

আরও পড়ুন: দিল্লির হারে প্লে অফে কোহলিরা

এই অভিনেত্রী যোগ করেন, এয়ারপোর্ট কর্তৃপক্ষ অথবা বিমান সংস্থার কেউই সাহায্যের জন্য এগিয়ে আসছে না। আমাদের ব্যাগ কোথায়, সেটাও জানি না।

দিয়া একা নয়, ওই বিমানের একাধিক যাত্রী বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়েছেন। একজন লিখেছেন, জয়পুর বিমানবন্দরে বিমানের ভিতরেই রাত ১১টা থেকে রাত ২.১৫ পর্যন্ত অপেক্ষা করেছে সকলে। এরপর বিমান বাতিলের খবর জানিয়ে বলা হয়, নিজেরা দিল্লি যাওয়ার ব্যবস্থা করে নিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা