বিনোদন

হিন্দি সিনেমায় সিয়াম

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ এবার বলিউডের সিনেমায় নাম লেখালেন। ভারতের কলকাতার খিদ্দারপুরের মুসলিম নারী বক্সার শামার ওপর ভিত্তি করে নির্মাণ হতে যাওয়া ছবিতে দেখা যাবে তাকে। এ সিনেমার নাম ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার)’।

আরও পড়ুন: পানিবন্দি সুনামগঞ্জের লাখো মানুষ

হিন্দি ভাষার সিনেমায় অভিনয়ের বিষয়টি সিয়াম আহমেদ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করলেন।

সিয়াম জানান, ছবিটি পরিচালনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলকা রঘুরাম। এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে ‘বোরকা বক্সার’ শিরোনামে ডকুমেন্টারি পরিচালনা করেছিলেন তিনি।

এ ছবিতে সিয়ামের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী মিথিলা পালকারকে। আরও অভিনয় করবেন জাভেদ জাফেরি। ২০২২ সালের ডিসেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

সিয়াম বলেন, 'চার মাস আগে আমি ছবিটির জন্য অডিশন দিয়েছিলাম। অবশেষে সবকিছু মিলে যাওয়ায় চুক্তিবদ্ধ হয়েছি সম্প্রতি। আমার চরিত্রের নাম রওশন। চরিত্রটি নিয়ে ভাবছি। কিভাবে আমার চরিত্রটি আমি উতরে যাবো সেটা নিয়েই বেশি উত্তেজনা কাজ করছে।'

আরও পড়ুন: মানবাধিকার নিয়ে ইইউ'র উদ্বেগ

মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক বিশেষ প্রতিবেদনে সিনেমার গল্প প্রসঙ্গে জানিয়েছে, খিদ্দারপুরের মুসলিম নারী বক্সিং সম্প্রদায়কে কেন্দ্র করে এগিয়ে যাবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। এ সিনেমায় ১৭ বছর বয়সী শামা নামের ওই বক্সাকে ঘিরে বিভিন্ন কাহিনী উঠে আসবে। যিনি তার এক আত্মীয়কে হত্যার অভিযোগে জড়িয়ে পড়েন।

সিনেমাটি সিঙ্গাপুর-ভিত্তিক দর্পণ গ্লোবালের জন্য শ্রেয়শি সেনগুপ্ত এবং ভারতের ওরিজন গ্লোবালের জন্য সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করছেন, লস অ্যাঙ্গেলস ভিত্তিক রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা