আরিফিন শুভ
বিনোদন

কানের লাল গালিচায় আরিফিন শুভ

সান নিউজ ডেস্ক: শুরু হলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো উৎসব কান ফেস্টিভ্যাল। ফ্রান্সের নদী তীরবর্তী শহর কানে প্রতি বছরই এই উৎসব হয়। সিনে দুনিয়ার তাবড় তারকারা এখানে হাজির হন। এবার সেই উৎসবের মর্যাদাপূর্ণ লাল গালিচায় হেঁটেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

আরও পড়ুন: হিন্দি সিনেমায় সিয়াম

কান উৎসবের চতুর্থ দিন (২০ মে) ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদা-কালোর সমন্বয়ে ড্যাপার বিস্পোকে টাকসিডোর লাল গালিচায় দেখা যায় এই তারকাকে।

নিজের প্রথম কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত আরিফিন শুভ প্রতিক্রিয়ায় বলেন, ‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো; একেবারে স্বপ্নের বাইরের কোনও কিছুকে ছোঁয়ার মতো। আমি সত্যিই কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার পরিচালক-প্রযোজকদের কাছে। অসংখ্য ভক্ত যারা আছেন, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব তাদের যে আস্থা-বিশ্বাস আমার প্রতি আছে, সেটা রক্ষা করতে।’

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়। সিনেমাটির সবশেষ অবস্থা প্রসঙ্গে ভ্যারাইটিকে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: সেরা অভিনেত্রী জয়া আহসান

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। যদিও দেখানো হয়নি কারও লুক। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’।

সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা