নূতন
বিনোদন

নিজেকে সব সময়ই নায়িকা ভাবি

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমি মানুষ যে বয়সেরই হই না কেনো মনে মনে আমি নিজেকে সব সময় নায়িকা ভাবি। আমি নায়িকা ছিলাম আছি থাকবো। মানুষ হওয়ার পরে আমি নায়িকা হয়েই মরবো।’

আরও পড়ুন: হিন্দি সিনেমায় সিয়াম

নন্দিত নির্মাতা দিলীপ বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে তিনি আরও লিখেছেন: ‘শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলছিলেন- নায়িকারা নায়িকাই হয়। অভিনেত্রীরা অভিনেত্রী আর চরিত্রাভিনেত্রীরা চরিত্রাভিনেত্রী হয়। তুমি নায়িকা হয়ে গেছো নায়িকাই থাকবা।’

এখনও তিনি নিয়মিত জিম ও ডায়েট করেন উল্লেখ করে লিখেছেন: ‘যদিও প্রয়োজনের তাগিদে বা অভিনয়ের লোভে আমি খলনায়িকা, মা, বোন হয়েছি। তবে মনে-প্রাণে, চলনে-বলনে আমি নিজেকে আমার কাছে সবসময় নায়িকাই ভাবি। সেই ৮০/৯০ দশকের মতোই নিয়ম করে বেয়াম, খাওয়-দাওয়া ফিল্ম নিয়ে ভাবনা সব একই রকম আছে, শুধু শুটিং নেই।’

আরও পড়ুন: সেরা অভিনেত্রী জয়া আহসান

নায়িকা নূতন চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় সরব। তিনি ফেসবুকে নিয়মতি পোস্ট দেন। আজ শনিবার (২১ মে) বিকালে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা