বিনোদন

আজীবন সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: নায়করাজ রাজ্জাক নামাঙ্কিত আজীবন সম্মাননা পেয়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার (২১ মে) কলকাতার একটি পাঁচতারা হোটেলে ৭ম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসি) এ সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: সেরা অভিনেত্রী জয়া আহসান

বিষয়টি নিশ্চিত করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। মানুষের কর্মের জন্যই আমরা। আমার দ্বারা মানুষের যেন ভালো কর্ম হোক-এটাই শুধু সৃষ্টিকর্তার কাছে আবেদন।’

তিনি আরও বলেন, ‘একে তো কাজের স্বীকৃতি, পাশাপাশি যে মানুষটির নামে এই জীবনকীর্তি সম্মাননা পেলাম, তিনি আমাকে সন্তানতুল্য মনে করতেন এবং আমায় বলেছিলেন, এক সময় আমার জায়গায় যদি কেউ আসে সে হবে ইলিয়াস। এতটাই উনি আমাকে ভালোবাসতেন। ওনার সন্তানও অভিনয় জগতে আছেন, কিন্তু সন্তানের জন্য এ কথা কখনও বলেননি। আমার জন্য বলেছিলেন। সেই মানুষটার নামে এই সম্মান নিতে পেরে ভালো লাগছে। এটা আমার ভাগ্য মনে করি।’

আরও পড়ুন: কানে সুলতান সুলেমানের ‘হুররাম’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের আরেক কিংবদন্তি নায়ক আলমগীরসহ বাংলাদেশের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতার বিনোদন জগতের তারকারা। নায়ক আলমগীরকে দেওয়া হয়েছে রাজ্জাক নামাঙ্কিত লাইভ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা