মতামত

কে বলেছে, হিরো আলমের আবৃত্তি শুনতে?

আহমেদ আল আমীন: আপনারে কে বলেছে, হিরো আলমের গান শুনতে? আবৃত্তি শুনতে? আপনি আব্বাস উদ্দিন আহমদের গান শুনুন না। কে মানা করেছে? ইউটিউবে অনেক আছে। মাহমুদুন্নবী, আবদুল জব্বার, বশীর আহমেদ, সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলমদের গান শুনুন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন সুনাক

আপনারে কে বলেছে, হিরো আলমের অভিনয় দেখতে? আপনি রাজ্জাক, আনোয়ার হোসেন, বুলবুল আহমেদ, হুমায়ুন ফরীদি, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, সালমান শাহ, মান্নাদের অভিনয় দেখেন।

একজন সোশ্যাল মিডিয়াস্টার হিসেবে হিরো আলম নিজের মেধা, যোগ্যতা ও রুচি অনুযায়ী কাজ করে। তার কোনো গাইড নেই, থাকলেও সেটা ওই লেভেলের। তার কাছ থেকে উচ্চ মার্গীয় পারফরম্যান্স আশা করেন কেন? হিরো আলমের কাজে সোশ্যাল মিডিয়া বা এর সিংহভাগ ইউজারের সমস্যা দেখছি না। যত সমস্যা মুষ্টিমেয় বা বানরভাগ প্রাপ্ত 'এলিট'দের।

আরও পড়ুন: অন্ধ বিরোধিতাই বিএনপির হাতিয়ার

ভালো লাগলে তার কাজ দেখুন, শুনুন, উপভোগ করুন। হালকা ও সাময়িক বিনোদন নিন। আপনারে কে বলেছে, হিরো আলমের কাছ থেকে উচ্চ মার্গীয় ও পরিশীলিত বিনোদন নিতে? হিরো আলম নিজে কি বলেছে কখনও?

আপনি হিরো আলমরে ট্রল করছেন, আবার এই সোশ্যাল মিডিয়ায়ই পূর্ণাঙ্গ অভিনেতা আনোয়ার হোসেন থেকে শুরু করে নায়ক জসিম, রুবেল এমনকি অলরাউন্ডার ইলিয়াস কাঞ্চনের মতো সুপারস্টার নায়ককে নিয়েও ট্রল করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল

তার মানে কি? তার মানে হলো সব দর্শক-শ্রোতার গ্রহণ করার সামর্থ্য এক নয়। সবাই মেসেজটি একইভাবে নিতে পারে না। আবার কিছু নাক সিঁটকানো লোক থাকবেই, এরা সর্বত্র নাক সিঁটকাবে।

লুটেরা, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, বিশ্ববিদ্যালয়ে ভোটার শিক্ষক, বখাটে কিশোর দল, চাঁদাবাজ, উন্নত জাতের স্পার্ম ডোনেটর নায়ক, উন্নত জাতের ষাঁড়ের স্পার্ম রিসিভার নায়িকা; কী নেই। কি হচ্ছে না দেশে? সেগুলোর ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছেন আপনারা? জোরালে কোনো পদক্ষেপ আছে আপনাদের?

আরও পড়ুন: ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

পাইছেন এক হিরো আলমরে। তারে নিয়ে দুচার কলম তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। আর ভাইরাল করছেন। হিরো আলমরে ভাইরাল করেছে কারা?

তবে, ছেলেটার এই যে লেগে থাকা মানসিকতা, অধ্যবসায়, অদম্য, নিজের কাজ করে যাওয়া টেন্ডেনসির প্রশংসা করতেই হবে। এই গুণগুলো হিরো আলমের হেটার্সদের থাকলে তারাও এগিয়ে যেতো। হিরো আলমরে নিয়ে ভাববার সময় পেতো না তারা।

লেখক: সাংবাদিক

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা