সংগৃহীত ছবি
বিনোদন

অপু বিশ্বাসের নামে মামলা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। প্রতারণার অভিযোগে ঢাকার একটি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ আগস্ট সিমি ইসলাম কলি নামের একজন প্রযোজক এই মামলাটি করেন। অপু বিশ্বাস ছাড়াও মামলায় আসামি করা হয়েছে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও জাহিদুল ইসলাম আপনকে।

আরও পড়ুন : রেগে ফোন ভেঙে ফেলেছিলাম

প্রযোজক সিমি বলেন, অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম মিলে তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন। পুলিশকে বিষয়টি অবগত করে ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) ও প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সমাধান না পেয়ে শেষেমেশ আদালতের শরাপন্ন হয়েছেন তিনি।

অপু বিশ্বাসের চ্যানেলগুলো পরিচালনা করেন জাহিদুল ইসলাম।

আরও পড়ুন : গান বাংলার তাপস গ্রেফতার

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের আগস্ট মাসে সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক (অবৈধভাবে দখল) করেন বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। তবে চ্যানেল ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও সেটা বুঝিয়ে দেননি অপু বিশ্বাস। তাই বাধ্য হয়ে চলতি বছরের ২৮ জানুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সিমি।বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেন তিনি। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে সিমির কাছে ১০ লাখ টাকা দাবি করেন অপু বিশ্বাস। দর কষাকষির পর চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে ৫ লাখ টাকা দেন সিমি।টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তারা। কিন্তু চ্যানেলের পুরোনো ভিডিওগুলো মুছে ফেলা হয়েছিল।বিষয়টি অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি। তারা ভিডিওগুলো ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কালক্ষেপণ করতে থাকেন। ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও কথা বলেছেন সিমি। কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন সিমি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা