সংগৃহীত ছবি
বিনোদন

নতুন রূপে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে ও পেজে ঘুরে বেড়াচ্ছে এই নায়িকার বেশ কয়েকটি ছবি। যেখানে নতুন এক অপু বিশ্বাসকেই যেন আবিষ্কার করেছেন ভক্তরা।

আরও পড়ুন : ফের সুখবর আলিয়া-রণবীরের জীবনে

সম্প্রতি নিজের চুল ও চেহারায় ব্যাপক কিছু পরিবর্তন এনেছেন এই নায়িকা। তবে কোনো সার্জারির সাহায্যে নয়, শরীরের মেদ ঝেড়ে নিজেকে আকর্ষণীয় রূপে মেলে ধরেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিগুলো প্রকাশ করতেই ভক্তরাও লুফে নিয়েছেন। বহুদিন ধরে সিনেমায় না থাকলেও নায়িকার বর্তমান এই লুকের প্রশংসা করেছেন সকলে।

আরও পড়ুন : অভিনয় থেকে বিদায় নিচ্ছেন অহনা

মাত্র ১৩ ঘণ্টায় অপু বিশ্বাসের ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৫৩ হাজার মানুষ। এর মধ্যে অধিকাংশই ঢালিউড কুইনের নতুন এই অবতার নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন।

সম্প্রতি নতুন পরিচয়ে হাজির হওয়ার খবর জানিয়েছেন অপু বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি।

যেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন। উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন নিয়ে তাদের উত্তর জানার চেষ্টা করবেন এই অভিনেত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা